LATEST READ/VIEWS
যেকোনো সংকটে অস্থির না হয়ে নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া মুমিনের বৈশিষ্ট্য
আল্লাহর ওপর আস্থা বাড়বে যে ১০ আয়াত পাঠে
যখন মানুষের সব অবলম্বন ফুরিয়ে যায়, তখন একমাত্র আল্লাহর ওপর পূর্ণ ভরসাই পারে তাকে কূল দেখাতে। এই অটল বিশ্বাসের নামই ‘তাওয়াক্কুল’। মহান আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতা কেবল মানসিক শান্তিই দেয় না, বরং অসম্ভবকে সম্ভব করার শক্তি জোগায়। তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা গড়ার ১০টি কোরআনি সূত্র তুলে ধরা হলো: ১. আল্লাহই যখন যথেষ্ট: মানুষের জীবনে যখন প্রতিকূলতা চারপাশ থেকে ঘিরে ধরে, তখন আল্লাহর ওপর ভরসাই হয়ে ওঠে শ্রেষ্ঠ আশ্রয়। উচ্চারণ: ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবুহু। অর্থ: আর যে আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ তাঁর কাজ সম্পন্ন করবেন। (সুরা তালাক, আয়াত: ৩) ২. মুমিনের প্রকৃত পরিচয়: ইমানের পূর্ণতা আসে আল্লাহর ওপর নির্ভরতার মাধ্যমে। মুমিনরা দৃশ্যমান উপায়ের চেয়ে অদেখা আল্লাহর শক্তির ওপর বেশি আস্থা রাখে। উচ্চারণ: ইন্নামাল মুমিনুনাল্লাযিনা... ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অর্থ: মুমিন তো তারাই, যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়... এবং যারা তাদের রবের ওপর ভরসা করে। (সুরা আনফাল, আয়াত: ২)
ইবাদতে ধারাবাহিকতা রক্ষার ১০ উপায়
ঈদের আনন্দ শেষ হতে না হতেই অনেক ক্ষেত্রে ইবাদতের আগ্রহে ভাটা পড়ে। অনেকেরই ফজরের জামাত মিস হতে শুরু করে, কোরআন শরিফ রাখা হয় উপরের তাকে, আর নফল অভ্যাসগুলোও যেন কর্পূরের মতো উড়ে যায়। অনেকেই প্রশ্ন করেন, রমজানের সেই আমেজ কি সারা বছর ধরে রাখা সম্ভব নয়? উত্তর হলো—অবশ্যই সম্ভব। তবে তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও মানসিক দৃঢ়তা। রমজান-পরবর্তী সময়ে ইবাদতে ধারাবাহিকতা রক্ষার ১০টি কার্যকর উপায় আলোচনা করা হলো: ১. আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা : যেকোনো ভালো কাজের সফলতার জন্য স্রষ্টার সাহায্য অপরিহার্য। হেদায়াতের ওপর টিকে থাকা নিজের শক্তির ওপর নির্ভর করে না, বরং এটি আল্লাহর বিশেষ রহমত। পবিত্র কোরআনে প্রজ্ঞাবানদের একটি দোয়া বর্ণিত হয়েছে, “হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে সত্যলঙ্ঘনে প্রবৃত্ত করবেন না এবং আপনার কাছ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয় আপনিই পরম দাতা।” (সুরা আল-ইমরান, আয়াত: ৮) ২. সৎ মানুষের সাহচর্য: মানুষের স্বভাব তার পারিপার্শ্বিকতার ওপর নির্ভর করে। রমজানে মসজিদে সবার সঙ্গে ইবাদত করার কারণে যে গতি তৈরি হয়, একা থাকলে তা ধরে রাখা কঠিন। তাই রমজানের পরেও এমন বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক রাখা উচিত যারা ইবাদতে উৎসাহিত করে। নিয়মিত ধর্মীয় আলোচনা বা সেমিনারে অংশগ্রহণ করা মনকে সজীব রাখে।
নামাজে মনোযোগ বাড়াবে কোরআনের ১০ আয়াত
ব্যস্ত জীবনে নামাজের সময়টুকুতে মনকে স্থির রাখা অনেকের জন্যই বড় চ্যালেঞ্জ। অথচ নামাজের মূল সৌন্দর্যই হলো একাগ্রতা। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ–তাআলা নামাজে বিনীত ও মনোযোগী হওয়ার গুরুত্ব এবং এর সুফল বর্ণনা করেছেন। নামাজে একাগ্রতা বাড়াতে সহায়ক এমন ১০টি আয়াতের বর্ণনা দেওয়া হলো: ১. সফলতার মূল চাবিকাঠি বিনয় প্রকৃত সাফল্য কেবল সম্পদ বা ক্ষমতায় নয়, বরং আল্লাহর সামনে বিনম্রভাবে দাঁড়ানোর মধ্যে নিহিত। উচ্চারণ: কাদ আফলাহাল মুমিনুন, আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। অর্থ: নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে, যারা তাদের নামাজে বিনম্র। (সুরা মুমিনুন, আয়াত: ১-২) ২. কঠিন সময়ে ধৈর্য ও নামাজ যেকোনো সংকটে অস্থির না হয়ে নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া মুমিনের বৈশিষ্ট্য। উচ্চারণ: ওয়াস্তা'ঈনু বিসসাবরি ওয়াসসালাহ, ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশি'ঈন। অর্থ: তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই এটি কঠিন, তবে বিনীতদের জন্য নয়। (সুরা বাকারা, আয়াত: ৪৫)
মন ভালো রাখার সহজ ৭ আমল
জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন সবকিছু ঠিকঠাক মনে হয়—নামাজ পড়ছি, কাজ চলছে, সম্পর্কও ভালো—তবু অদ্ভুত অশান্তি আর অজানা অস্তিরতা মনে বাসা বাঁধে। এই অশান্তির কারণ সব সময় বাহ্যিক নয়; অনেক সময় অন্তরের নির্জীবতা আর গাফিলতিও প্রধান কারণ হয়ে থাকে। কোরআন ও হাদিস আমাদের শেখায়, মন যখন অসুস্থ হয়ে পড়ে, তখন বিশেষ কিছু আমল তাকে জীবন্ত করে, দুশ্চিন্তা দূর করে এবং বান্দাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যখন আমরা কোরআন পড়ি এবং অর্থ নিয়ে ভাবি, তখন আয়াতগুলো আমাদের জীবনের সঙ্গে কথা বলে। ১. মর্ম বুঝে কোরআন পাঠ কোরআন কেবল পাঠের জন্য নয়; এটি চিন্তা ও উপলব্ধির কিতাব। আল্লাহ-তাআলা বলেন, ‘এটি আমার নাজিলকৃত এক বরকতময় কিতাব, যেন তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে।’ (সুরা সোয়াদ, আয়াত: ২৯) যখন আমরা কোরআন পড়ি এবং অর্থ নিয়ে ভাবি, তখন আয়াতগুলো আমাদের জীবনের সঙ্গে কথা বলে। এতে অন্তরের গাফিলতির স্তর ভেঙে যায় এবং আমরা নিজেদের নতুনভাবে আবিষ্কার করতে পারি।
কীভাবে দান করলে সমাজ থেকে দারিদ্র্য দূর হবে
ইসলামি সমাজব্যবস্থায় জাকাত ও সদকা সামাজিক ভারসাম্য রক্ষার এক শক্তিশালী হাতিয়ার। পবিত্র কোরআন ও হাদিসের নির্দেশে দাতা ও গ্রহীতার মধ্যে যে সেতুবন্ধের কথা বলা হয়েছে, তা কেবল দূর থেকে অর্থ ছুড়ে দেওয়ার নাম নয়। বরং গ্রহীতার প্রকৃত অভাব বুঝে তাঁর পাশে দাঁড়ানো এবং তাঁকে স্বাবলম্বী করে তোলাই হলো প্রকৃত দানশীলতা। একজন প্রকৃত মুমিন যখন দান করেন, তখন তাঁর লক্ষ্য থাকে গ্রহীতার মর্যাদা রক্ষা করা এবং তাঁর জীবনের দীর্ঘমেয়াদি সংকটের সমাধান করা। এই লক্ষ্য অর্জনে দাতার পক্ষ থেকে সহমর্মিতা ও ব্যক্তিগত যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহীতার অবস্থা অনুধাবন করা: বর্তমান সময়ে আমরা অনেক সময় তৃতীয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে বা সরাসরি অর্থ প্রদানের মাধ্যমে আমাদের দায়িত্ব শেষ করি। কিন্তু সরাসরি অভাবী মানুষের কাছে যাওয়া এবং তাঁদের সঙ্গে কথা বলার মধ্যে একধরনের আধ্যাত্মিক ও সামাজিক বরকত রয়েছে। যখন আমরা একজন দুস্থ মানুষের সাথে কথা বলি, তখন আমরা তাঁদের জীবনের গভীরতর সংকটগুলো বুঝতে পারি। হয়তো সেই মানুষটির নগদ অর্থের চেয়েও জরুরি কোনো আইনি সহায়তা, চিকিৎসার জন্য যাতায়াতের ব্যবস্থা কিংবা তাঁর সন্তানের জন্য এক জোড়া চশমা বা কিছু প্রয়োজনীয় পোশাক প্রয়োজন। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘হে মুমিনগণ, তোমরা খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে তোমাদের সদকা নষ্ট করো না’ (সুরা বাকারা, আয়াত: ২৬৪)
ঋণের বোঝা থেকে মুক্ত হতে মহানবী (সা.) যে উপায় দেখিয়েছেন
ইসলামে ঋণ করাকে নিরুৎসাহিত করা হয়েছে; এমনকি একজন শহীদের সব পাপ মাফ হয়ে গেলেও তার ঋণের দায় মাফ হয় না, যতক্ষণ না তা পরিশোধ করা হয়। তবে অভাব, অসুস্থতা বা ব্যবসায়িক ক্ষতির কারণে মানুষ বাধ্য হয়ে অনেক সময় ঋণের ফাঁদে পড়ে যায়। এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মহানবী (সা.) উম্মতকে চমৎকার কিছু মানসিক, আধ্যাত্মিক ও প্রায়োগিক পথ দেখিয়েছেন। ১. ঋণ পরিশোধের সংকল্প ঋণমুক্তির প্রথম ও প্রধান শর্ত হলো—যেকোনো মূল্যে পাওনাদারের টাকা পরিশোধ করার দৃঢ় মানসিক সংকল্প (নিয়ত) থাকা। অনেকেই ঋণ নেওয়ার পর তা পরিশোধ করার কথা ভুলে যান বা গড়িমসি করেন। অথচ অন্তরে যদি পরিশোধের সত্যিকারের তাগিদ থাকে, তবে আল্লাহ গায়েবিভাবে তাকে সাহায্য করেন। মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মানুষের সম্পদ (ঋণ হিসেবে) গ্রহণ করে তা পরিশোধ করার উদ্দেশ্যে, আল্লাহ তার পক্ষ থেকে তা পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যে ব্যক্তি তা গ্রহণ করে বিনষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন।’ (সহিহ বুখারি, হাদিস: ২৩৮৭)
প্রশাসনিক দুর্নীতি দমনে খলিফা ওমর (রা.) যে ব্যবস্থা নিয়েছিলেন
প্রশাসনিক ভিত্তি যদি কঠোর নীতি, নৈতিকতা ও জবাবদিহির ওপর প্রতিষ্ঠিত না হয়, তবে তা অচিরেই অনিয়ম ও স্বৈরাচারে রূপ নেয়। খলিফা ওমর (রা.) এটি গভীরভাবে অনুধাবন করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, রাষ্ট্রীয় পদ বা শাসনক্ষমতা কোনো ব্যক্তির জন্য ব্যক্তিগত সম্মান বা ভোগের বিষয় নয়, বরং এটি জনগণের আমানত এবং আল্লাহর দরবারে চূড়ান্ত জবাবদিহিতার এক গুরুদায়িত্ব। পূর্বের ইরাক থেকে শুরু করে পশ্চিমে মিসর পর্যন্ত বিস্তৃত এই সুবিশাল সাম্রাজ্য মদিনায় বসে একা খলিফার পক্ষে এককভাবে পরিচালনা করা সম্ভব ছিল না। ফলে প্রাদেশিক গভর্নর (ওয়ালি) নিয়োগ এবং তাদের ওপর সুদৃঢ় প্রশাসনিক নজরদারি বজায় রাখা হয়ে উঠেছিল তার শাসনব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। তিনি প্রশাসনিক সংস্কার, আমলাদের ওপর তদারকি এবং জনগণের অভিযোগ সরাসরি শোনার এমন একটি উন্নত কাঠামো দাঁড় করিয়েছিলেন, যা আধুনিক রাষ্ট্রব্যবস্থার জন্যও অনুকরণীয় মডেল।
দান কেন পৃথিবীর এক শাশ্বত নিয়ম
মানুষ হিসেবে আমরা যখন অন্যের জন্য ত্যাগের হাত বাড়িয়ে দিই, তখন কি আমরা স্রেফ একটি মানবিক কাজ করি, নাকি পৃথিবীর কোনো গূঢ় নিয়ম পালন করি? ‘দান’ কেবল আমরা স্কুলে বা ধর্মীয় প্রতিষ্ঠানে শিখি না, এটি আমাদের জন্মের সঙ্গে মিশে থাকা সহজাত প্রবৃত্তি। ইসলামের ‘ফিতরাত’ থেকে শুরু করে বৌদ্ধধর্মের ‘কার্মা’ পর্যন্ত—পৃথিবীর প্রায় প্রতিটি ধর্ম ও দর্শন একবাক্যে স্বীকার করে যে, ‘দান’ বা ‘বদান্যতা’ হলো এই পৃথিবীর এক অলিখিত নিয়ম। সহজাত স্বভাবের ডাক ইসলামি দর্শনে দানশীলতাকে মানুষের ‘ফিতরাত’ বা জন্মগত স্বভাব হিসেবে দেখা হয়। আল্লাহ তাআলা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, তার ভেতরে দয়া ও অন্যের কল্যাণের প্রতি এক স্বাভাবিক আকর্ষণ রয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, “আল্লাহর দেওয়া ফিতরাত (সহজাত স্বভাব), যার ওপর তিনি মানুষ সৃষ্টি করেছেন।” (সুরা রুম, আয়াত: ৩০)। একজন মুসলিম যখন সদকা করেন, তিনি কেবল তাঁর ধর্মীয় বিধান পালন করেন না, বরং তাঁর অন্তরের গহিনে থাকা সেই ‘ঐশী টান’ বা ফিতরাতকেই সাড়া দেন। ইসলামে দানকে কেবল অর্থ ব্যয় হিসেবে দেখা হয় না, বরং একে দেখা হয় আত্মিক পবিত্রতা অর্জনের মাধ্যম হিসেবে। আল্লাহ বলেন, “তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার মাধ্যমে আপনি তাদের পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন।” (সুরা তাওবা, আয়াত: ১০৩)
পরবর্তী খলিফা হিসেবে কেন ওমরকে বেছে নিয়েছিলেন আবু বকর
হিজরি ১৩ সনের জমাদিউস সানি মাস। মাত্র দুই বছর তিন মাসের শাসনামলে আরবের বুক থেকে গৃহযুদ্ধ ও ধর্মত্যাগের উত্তাল ঝড় থামিয়ে সবেমাত্র এক স্থিতিশীল রাষ্ট্রের ভিত্তি দাঁড় করিয়েছেন প্রথম খলিফা আবু বকর সিদ্দিক (রা.)। এ সময় তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়লেন। বুঝতে পারলেন, তাঁর সময় ফুরিয়ে আসছে। কিন্তু প্রশ্ন হলো, তাঁর অবর্তমানে এই নবীন রাষ্ট্রের কাণ্ডারি কে হবেন? আরবের চিরাচরিত গোত্রপ্রীতি আর রাজনৈতিক অনৈক্যের যে আগুন তিনি এত দিন কঠোর হাতে নিয়ন্ত্রণে রেখেছিলেন, নেতৃত্বের শূন্যতায় তা কি পুনরায় জ্বলে উঠবে? তিনি পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করলেন ওমর ইবনুল খাত্তাব (রা.)-কে। কিন্তু কেন ওমর? মদিনায় যখন আরও বহু প্রবীণ, সর্বজনশ্রদ্ধেয় ও কোমল হৃদয়ের সাহাবি উপস্থিত ছিলেন, তখন কেন তিনি ওমরের মতো এক তীব্র ব্যক্তিত্বের ওপর রাষ্ট্রের ভার তুলে দিলেন? যোগ্যতার অগ্রাধিকার রাজনৈতিক ক্ষমতার ইতিহাসে উত্তরাধিকার নির্বাচন মানেই সাধারণত নিজের রক্ত, পরিবার কিংবা গোত্রের কাউকে মসনদে বসানো। অথচ আবু বকরের এই মনোনয়নে স্বজনপ্রীতির ছায়া ছিল না। আবু বকর নিজে ছিলেন কোরাইশের বনু তাইম গোত্রের মানুষ; অন্যদিকে ওমরের শেকড় ছিল বনু আদি গোত্রে। তাঁদের মধ্যে এমন কোনো নিকটাত্মীয়তার সম্পর্ক ছিল না যার ভিত্তিতে ক্ষমতা হস্তান্তর স্বাভাবিক মনে হতে পারে।
খলিফা আবু বকরের যুগে ইরাক বিজয়ের কাহিনি
আরব উপদ্বীপজুড়ে যখন সবেমাত্র থেমেছে স্বধর্মত্যাগের ঝড়, তখনই নবীন মুসলিম শক্তির সামনে এসে দাঁড়াল নতুন এক ভূরাজনৈতিক বাস্তবতা। শুধু আরবের ভেতরে প্রতিরক্ষা নিশ্চিত করলেই রাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপদ ছিল না; প্রয়োজন ছিল উত্তর ও উত্তর-পূর্বের পরাশক্তিগুলোর সম্ভাব্য আগ্রাসন ঠেকানো। এই প্রেক্ষাপটে ইরাক অভিযান নিছক কোনো রাজ্যজয়ের তাড়না ছিল না; এটি ছিল আসন্ন বহিঃশত্রুর হুমকি রুখে দেওয়ার এক সুচিন্তিত ও দীর্ঘমেয়াদি সামরিক পদক্ষেপ। দ্বিমুখী অভিযানের পরিকল্পনা করা পারস্যের মতো সুবিশাল সামরিক শক্তির মুখোমুখি হতে আবু বকর (রা.) এক গভীর মনস্তাত্ত্বিক ও ভৌগোলিক রণকৌশল গ্রহণ করেন। তিনি পুরো অভিযানকে একমুখী না রেখে দ্বিমুখী সাঁড়াশি আক্রমণের (পিনসার মুভমেন্ট) ছক আঁকেন। পরিকল্পনার অংশ হিসেবে তিনি দুটি পৃথক সেনাদল গঠন করেন; প্রথম বাহিনীর নেতৃত্ব দেন দুর্ধর্ষ সমরনায়ক খালিদ ইবনে ওয়ালিদ (রা.), যাঁর দায়িত্ব ছিল ইরাকের দক্ষিণাঞ্চল দিয়ে প্রবেশ করা। অপর বাহিনীর নেতৃত্বে ছিলেন আইয়াদ ইবনে গানাম (রা.), যাঁকে নির্দেশ দেওয়া হয় উত্তর ও উত্তর-পূর্ব দিক দিয়ে অভিযান শুরুর। (তাবারি, তারিখুর রুসুল ওয়াল মুলুক, ৩/৩৪৩, দারুল মাআরিফ, কায়রো, ১৯৬৭) পরিকল্পনা ছিল, উভয় সেনাদল অগ্রসর হয়ে ইরাকের অভ্যন্তরে একত্র হবে, যেন পারস্য বাহিনী কোনো এক প্রান্তে নিজেদের পূর্ণ শক্তি কেন্দ্রীভূত করতে না পারে।